ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, একদিনে শনাক্ত ৩৩৭ জনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সময়ে মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে পিয়ারা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।।

তিনি বলেন, পিয়ারা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪ হাজার ৪৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ১৩৪ জন। বিভাগে এখন পর্যন্ত ১০২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭২ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে দশ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজন ও ঝালকাঠি হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৩৭ রোগী। এরমধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৫০ জন, পটুয়াখালীতে ৬২ জন, পিরোজপুরে ৬১ জন, ভোলায় ২৮ জন, বরগুনায় ৩৩ জন আছেন ও ঝালকাঠিতে তিনজন। শনিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ২৪২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, একদিনে শনাক্ত ৩৩৭ জনের

আপডেট সময় : ১১:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩