ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে একইদিনে ‘নিখোঁজ’ চার কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে একইদিনে তিন স্কুল ছাত্রীসহ চারজন কিশোরী নিখোঁজের একদিনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীর বাবা বাদশা হাওলাদার বাদী হয়ে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ওই মামলার প্রধান অভিযুক্ত উপজেলার বাঘার গ্রামের নগেন দেওয়ানের ছেলে বরিশাল সরকারি হাতেম আলী কলেজের ছাত্র হৃদয় দেওয়ান (১৯) ও তার সহযোগী জয়শুরকাঠী গ্রামের সুশান্ত মণ্ডলের ছেলে তুর্য মন্ডলকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একই দিনে ৪ কিশোরীর নিখোঁজ হওয়া ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। জনমনে উঠেছে নানা প্রশ্ন।

স্থানীয় একটি সূত্র বলছে, নিখোঁজ কিশোরীরা তাদের কাছে থাকা স্বর্ণালংকার একটি জুয়েলারি দোকানে ২৯ হাজার টাকায় বিক্রি করে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলো।

এদিকে মামলার বাদী এক নিখোঁজ ছাত্রীর বাবা বাদশা হাওলাদারের এজাহারের সঙ্গে নিখোঁজের ঘটনার রাতে গণমাধ্যমে দেওয়া বক্তব্যের কোনো মিল নেই।

এজাহারে তিনি উল্লেখ করেছেন, তার মেয়েকে প্রকাশ্যে হৃদয় দেওয়ান ও তুর্য মণ্ডলসহ তাদের ২/৩ জন সহযোগীরা অপহরণ করে মাহেন্দ্রাযোগে নিয়ে যায়।

যদিও থানা পুলিশ বলছে, অপর তিন কিশোরী স্বেচ্ছায় ঘুরতে গিয়েছিল। আর এমন জবানবন্দি দেওয়ার পর স্ব-স্ব অভিভাবকদের কাছে ছাত্রীদের হস্তান্তর করা হয়েছে।

ওসি আফজাল হোসেন বলেন, গত ২৭ সেপ্টেম্বর একসঙ্গে চার কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ওইদিন রাতে এক কিশোরীর পালিত বাবা ও মাকে অপর নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা পাচারকারী সন্দেহে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল শহর থেকে নিখোঁজ ছাত্রীদের উদ্ধারসহ হৃদয় দেওয়ান ও তুর্য মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে একইদিনে ‘নিখোঁজ’ চার কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩