ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পর্যটকদের পদচারণায় মুখর সাগরকণ্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ পবিত্র ঈদে মিলাদুন্নবীসহ সরকারি তিনদিনের টানা ছুটি আর পর্যটনমেলাকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে কুয়াকাটায় পর্যটকরা আসতে শুরু করেন।

পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। কেউবা আবার প্রিয়জনদের সঙ্গে তুলছেন সেলফি। কেউবা সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সাগরের গর্জন। মোট কথা সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। বাড়তি পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল-মোটেল। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ।

ঢাকা থেকে আসা পর্যটক মো. রিমন আহসান বলেন, মেলাকে কেন্দ্র করে অনেক পর্যটক বেড়েছে। আমি এর আগেও কুয়াকাটায় এসেছি। তবে আমি এত পর্যটক এর আগে কুয়াকাটায় দেখিনি। তবে যোগাযোগ ব্যবস্থাটা ভালো করা অতীব জরুরি।

পটুয়াখালীর স্থানীয় পর্যটক এ কে এম ইমরান সালেহীন বলেন, এইচএসসি পরীক্ষা শেষ হলো, বন্ধুদের নিয়ে এসে দেখলাম হাজার হাজার পর্যটক। কোনো হোটেল ফাঁকা নেই। অনেকক্ষণ অপেক্ষা করে একটা রুম পেলাম।

হোটেল-মোটেল অউনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, একদিকে তিনদিনের টানা ছুটি অপরদিকে মেলাকে কেন্দ্র করে বিগত দিনের চেয়ে অনেক পর্যটক বেড়েছে। আজও অনেক পর্যটক আসছে।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি ও কানসাই হোটেলের মালিক নাসির উদ্দীন বিপ্লব বলেন, আমার হোটেলের ২০টি রুম আজ বুক হয়ে গেছে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, কাল থেকে পর্যটক আসা শুরু করেছে। আজও অনেক পর্যটক আসছে। আমরা তাদের নিরাপত্তায় প্রস্তুত আছি।

কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পৌরসভা, উপজেলা প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা পর্যটকদের বিনোদনের জন্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় হাজারো পর্যটকের আগমন ঘটেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে। এখনই বেশিরভাগ হোটেলে-মোটেলে রুম নেই। আমরা পর্যটকের সেবায় নিয়োজিত আছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পর্যটকদের পদচারণায় মুখর সাগরকণ্যা

আপডেট সময় : ১১:৩৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩