ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে একসাথে তিন পুত্র সন্তানের জন্ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদঃ  বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের বেসরকারি সুইজ হাসপাতালে বর্ষা আক্তার (২৩) নামের এক গৃহবধু একসাথে তিনটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। শুক্রবার রাতে একসাথে তিন সন্তানের জন্ম হওয়ায় গৃহবধুর পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে।

একসাথে তিন সন্তানের জন্ম দেওয়ায় বাচ্চাগুলোকে একনজর দেখার জন্য শনিবার সকালে হাসপাতালে উৎসুক জনতার ভীড় জমেছিলো। গৃহবধু বর্ষা উজিরপুর উপজেলার যুগীহাটি গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রি পলাশ মোল্লার স্ত্রী।

গৃহবধু বর্ষার শাশুড়ি রোজিনা বেগম জানান, বর্ষাকে শুক্রবার বিকেলে বাটাজোর বন্দরের সুইজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে (বর্ষা) ভর্তির পরামর্শ দেন। পরে ওইদিনই রাতে হাসপাতালের চিকিৎসক ডা. শিউলির তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিনটি পুত্র সন্তানের জন্ম দেয় বর্ষা।

রোজিনা বেগম আরও জানান, শনিবার দুপুরে তিন সন্তানের নাম রাখা হয়েছে আবু বকর, মিজানুর রহমান ও ওমর ফারুক। তিনি আরও জানান, একটি বাচ্চা অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই নবজাতক ও তাদের মা সুস্থ আছে।

একসাথে তিন সন্তান জন্মগ্রহণ করায় তাদের (রোজিনা) পরিবারে খুশির বন্যা বইছে বলেও তিনি উল্লেখ করেন। হাসপাতালের পরিচালক রুপা আক্তার বলেন, গৌরনদীর কোন হাসপাতালে এই প্রথমবার একসাথে তিনটি সন্তানের জন্ম হয়েছে। তাই হাসপাতালের পক্ষ থেকে ওই পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে একসাথে তিন পুত্র সন্তানের জন্ম

আপডেট সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩