ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নববধূকে ধর্ষণ, ঘটক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে ঘটকের ধর্ষণে নববধূ অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সেই ঘটককে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

শুক্রবার (১৪ জুলাই) ঘটক হালিম সিকদারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাবের আভিযানিক দল। শনিবার (১৫ জুলাই) দুপুরে তাকে রাজাপুর থানায় সোপর্দ করেছে।

জানা গেছে, সদর ইউনিয়নের চাড়াখালি এলাকায় বিয়ের তিনদিন আগে হালিম সিকদার (৪৫) নামে এক ঘটকের ধর্ষণে ১৫ বছর বয়সী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে স্বামীর ঘর ছাড়া হয়েছেন। এ ঘটনায় ২৮ জুন রাজাপুর থানায় ঘটক হালিম সিকদারকে আসামি করে নারী ও শিশু নির‍্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর নানা। মামলার পর থেকেই হালিম সিকদার পলাতক ছিলেন। ১৪ জুলাই র‍্যাব- ৮ এর একটি দল ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে হালিম সিকদারকে গ্রেফতার করে রাজাপুর থানায় হস্তান্তর করেছে।

প্রায় তের বছর আগে ভুক্তভোগী কিশোরীর বাবা-ময়ের বিবাহ বিচ্ছেদ হয় এবং তারা পুনরায় ভিন্ন ভিন্ন স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে। তখন থেকে ঐ কিশোরীকে তার নানা লালন-পালন করেছেন। অভিযুক্ত হালিম সিকদারের প্রস্তাবে ২৪ এপ্রিল নুর জামান নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ঐ কিশোরীর। এর আগে ১৫ এপ্রিল দুপুরে কিশোরীর নানার বাসার পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ঘটক হালিম সিকদার তাকে ধর্ষণ করে। এতে করে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান , মামলার পর থেকেই আসামি হালিম সিকদার পলাতক ছিল। তাকে নারায়ণগঞ্জের একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে র‍্যাব – ৮ এর একটি দল আটক করে ১৫ জুলাই রাজাপুর থানায় হস্তান্তর করেছে। হালিম সিকদারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নববধূকে ধর্ষণ, ঘটক গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩