ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গৌরনদীতে লাশবাহী ফ্রিজিং থেকে গাঁজা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বার্থীতে অভিযান চালিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৬ জুন) সকালে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা এ অভিযান চালায় বলে জানান গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোসা. শারমিন সুলাতানা রাখী।

অভিযানে আটকরা হলেন, ফেনী জেলার সোনাগাজী উত্তর চরচান্দিয়া এলাকার বাসিন্দা সান্তুনু বাবুর ছেলে ও লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক সাগর বাবু (২৬) এবং একই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২১)।

পুলিশ জানিয়েছে, লাশবাহী ফ্রিজিং গাড়িটিতে কোনো লাশ ছিল না। তারা গাড়িতে গাঁজা নিয়ে ফেনী থেকে বরিশালের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী স্ট্যান্ডে চেকপোস্ট বসায় জেলা ডিবি পুলিশ।

ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে আসা লাশবাহী গাড়িটিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে ১০ কেজি গাঁজা উদ্ধার হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়েদুল কবির।

আর এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে জেলা ডিবি পুলিশের (পরিদর্শক) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

গৌরনদীতে লাশবাহী ফ্রিজিং থেকে গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০৮:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩