ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র তাজিম খান নিহতের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় অবরোধ করেন তারা। এ সময় চালকের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বাসমালিক সমিতি এ ঘটনার পর নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি বরং তারা দুর্ব্যবহার করেছে। যে কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

খবর পেয়ে পুলিশ এসে বাস মালিক সমিতির সঙ্গে তাদের বৈঠক এবং বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এদিকে মহাসড়ক অবরোধের ফলে দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ায় তারা আপাতত কর্মসূচি স্থগিত রেখেছে।

রোববার (১৮ জুন) বরিশালের গৌরনদীতে ডলফিন পরিবহনের ধাক্কায় নিহত হন কলেজছাত্র তাজিম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩