ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিসিসি নির্বাচন, ২৬ লাখ টাকা জরিমানা আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক চেকপোস্ট, তল্লাশি অভিযান, যানবাহন আটকসহ প্রতিটি ওয়ার্ডে মোবাইল টিম গঠন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতোমধ্যে ওইসব তল্লাশি চৌকি থেকে প্রায় ২৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে মহানগর ট্রাফিক পুলিশ।

শনিবার (৩ জুন) মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানান, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ৪৮টি মোবাইল টিম গঠন করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে।

এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থীসহ মোট ১৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ১২৬টি কেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত জানান, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বরিশাল পুলিশ বিভাগ নির্বাচন কমিশনের অধীনে তল্লাশি চৌকি স্থাপন করে অভিযান চালাতে শুরু করেছে। ভোটগ্রহণের দিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। নগরীতে মোট ৭২টি তল্লাশি চৌকির মাধ্যমে প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে। সহস্রাধিক গাড়ি আটক করা হয়। এখন পর্যন্ত ২৬ লাখ টাকারও বেশি জরিমানা আদায় হয়েছে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বরিশালে সিটি নির্বাচনে ১২৬টি কেন্দ্রের জন্য প্রায় এক হাজার ১৪৬টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা এসে পৌঁছেছে। নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে একটি ও কেন্দ্রের বাইরে দুটি ক্যামেরা স্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিসিসি নির্বাচন, ২৬ লাখ টাকা জরিমানা আদায়

আপডেট সময় : ০১:৫৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩