ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

‘আমরা সবসময়ই ধার্মিক, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করিনা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন- আমরা ধর্ম অবমাননা কিংবা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করিনা কারণ আমরা সবসময়ই ধার্মিক। যারা অন্যসময় ধর্মের খবর রাখেন না কিন্তু নির্বাচন এলে টুপি পড়ে মসজিদে-দরবারে দৌড়ায়, মূলত তারাই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। যারা নির্বাচন এলে আলেম-ওলামাদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দেয় তারাই মূলত ধর্ম ব্যবসায়ী। এমনকি এসব মহল স্বীয় মার্কার প্রচারের সময় ‘লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ’ বলে স্পষ্টতই ভোটে ধর্ম অবমাননা করছে।

তিনি আরো বলেন, আমরা কারো বিপক্ষে বলে কিংবা কারো ব্যাপারে বিষোদগার করে গণসংযোগ করি না। যারা এসব করছে, বিজয়ী হলে ভিন্নমতের প্রতি তাদেত আচরণ কী হবে তা এখনই স্পষ্ট। আমরা বিজয়ী হলে দল-মত নির্বিশেষে সর্বস্তরের নগরবাসীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো ইনশাআল্লাহ।

শনিবার (০৩ জুন) বরিশাল নগরীর মহসিন মার্কেট ও সিটি মার্কেট এলাকায় গণসংযোগ কালে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন হাতপাখার মেয়র পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

এছাড়াও মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বরিশাল নগরীর ১০নং ওয়ার্ড ডিসি ঘাট, ২৮নং ওয়ার্ড ফিশারি রোড এবং ২২নং ওয়ার্ডেও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

‘আমরা সবসময়ই ধার্মিক, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করিনা’

আপডেট সময় : ০১:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩