ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নির্বাচনে শঙ্কা অবশ্যই আছে, ফলাফল হওয়ার আগ পর্যন্ত শঙ্কা মুক্ত নই : মুফতী ফয়জুল করীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ মেয়র পদে নির্বাচিত হলে বরিশাল সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে মাতৃসদন প্রতিষ্ঠা করবেন বলে ঘোষণা দিয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বুধবার (৩১ মে) দুপুরে বরিশাল নগরের জেলখানা মোড় থেকে সদররোড এলাকায় গণসংযোগকালে এ ঘোষণা দেন তিনি। মুফতি ফয়জুল করীম বলেন, আমি মেয়র হতে চাইনা, খাদেম হতে চাই বরিশালবাসীর। বরিশালবাসীর যত ধরনের খেদমতের প্রয়োজন, সব ধরনের, সব সেক্টরের খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে বরিশালের স্বাস্থ্যখাতে উন্নতিতে জোর দেবেন বলে জানান তিনি।

বিসিসি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী বলেন, বরিশাল সিটিতে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিশেষায়িত কোনো ব্যবস্থা নেই। নামমাত্র কাউনিয়া বাশেরহাট এলাকায় রয়েছে ২০ শয্যার একটি নগর মাতৃসদন হাসপাতাল এবং রূপাতলী হাউজিং, আলেকান্দা জমির খান সড়ক, কাউনিয়া প্রধান সড়কের পানির ট্যাংকের পাশে ও আমানতগঞ্জ পলাশপুরের বউবাজার এলাকায় রয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র। কিন্তু এই সেবাকেন্দ্রগুলো অব্যবস্থাপনার কারণে বন্ধ হয়ে আছে।

আমি মেয়র নির্বাচিত হলে, নগরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদ্যমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সিটি করপোরেশনের আওতায় এনে উন্নত ও আন্তরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। ফয়জুল অঙ্গীকার করেন, বরিশাল মহানগরের প্রতিজন নারীকে প্রসূতি সেবার আওতায় আনা হবে। নিরাপদ গর্ভধারণ, শুরু থেকেই চিকিৎসা সেবার আওতায় আসা এবং নিরাপদ ডেলিভারি ও নবজাতকের প্রাথমিক দিনগুলো চিকিৎসার আওতায় আনা হবে।

প্রয়োজনীয় এনআইসিইউসহ আধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হবে। বরিশাল সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে মাতৃসদন প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।প্রচারণা নিয়ে ফয়জুল করীম বলেন, নির্বাচনে শঙ্কা অবশ্যই আছে। নির্বাচনে ফলাফল হওয়ার আগ পর্যন্ত আমরা শঙ্কা মুক্ত নই। তবে প্রচারণায় এখন পর্যন্ত কোনো বাধা আমাদের আসেনি।

এরপর বিকেলে মেয়রপ্রার্থী মুফতি ফয়জুল করীম বরিশাল নগরের জিলা স্কুল, ভাটিখানা, পোর্ট রোড, নথুল্লাবাদ, কালুখান সড়ক এবং ২৩নং ওয়ার্ডেও গাবতলা এলাকায় এলাকায় গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নির্বাচনে শঙ্কা অবশ্যই আছে, ফলাফল হওয়ার আগ পর্যন্ত শঙ্কা মুক্ত নই : মুফতী ফয়জুল করীম

আপডেট সময় : ০৩:৪৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩