ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিসিসি নির্বাচন/ আ’ লীগের প্রার্থী সরব , প্রতিদ্বন্ধীরা নিস্প্রভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিএম খালেদ

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর নির্বাচন আর মাত্র মাস খানেক বাকি আছে। ইতোমধ্যে প্রধান দল আ’লীগের প্রার্থী দলীয় মনোনয়ন পেয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন দপ্তর থেকে মেয়র পদে মনোনয়ন পত্র নিয়ে নগরময় আনুষ্ঠানিক প্রচারনা শুরু করে দিয়েছেন।

তবে, আরেক প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদি দল(বিএনপি) এবার সিটি নির্বাচনে অংশ না নেয়ায় অনেকটা প্রতিদ্বন্ধীহীন নির্বাচনের দিকে এগোলেও শক্ত অবস্থানে রয়েছে ইসলামি আন্দোলন ও জাতিয় পার্টিও (জাপা) ।

এই দুটি দলের মধ্যে ইসলামি আন্দোলনের প্রার্থী হয়েছেন মুফতি ফয়জুল করিম। অন্যদিকে জাপার প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। এছাড়া আলোচনায় রয়েছেন সাবেক প্রয়াত মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপনও।

এদিকে আসন্ন নির্বাচন ঘিরে ব্যস্ততা বেড়েছে আঞ্চলিক নির্বাচন অফিসেও। দিন যত ঘনিয়ে আসছে ক্রমেই প্রার্থীরা নির্বাচন অফিসমুখী হচ্ছেন।  মনোনয়নপত্র সংগ্রহ করে চলেছেন কাউন্সিলর প্রার্থীরা ।

বরিশাল আঞ্চলিক নির্বাচন দপ্তরে খোজ নিয়ে জানা গেছে, আগামি ১৬ এপ্রিল পর্যন্ত বিসিসি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। পরবর্তী দুইদিন অর্থাৎ ১৭ এবং ১৮ তারিখ সকল মনোনয়নপত্র যাচাই বাছাই করে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে ২৫ এপ্রিল পর্যন্ত। ২৬ এপ্রিল নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হবে। সবশেষ ২ মে পর্যন্ত নির্বাচন দপ্তরে খোজ নিয়ে জানা গেছে, মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এবং স্বতন্ত্র দুইজন এর মধ্যে কাশিপুরের সাবেক চেয়ারম্যান মোঃ আলি হোসেন হাওলাদার ওরফে আলি চেয়ারম্যান এবং অপরজন লুৎফর কবির, মেয়র প্রার্থী হিসাবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তবে, লুৎফর কবির সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।  এবারে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা জোনের মোঃ হুমায়ুন কবির বরিশালের রির্টানিং কর্মকর্তা হিসাবে দ্বায়ীত্ব পালন করবেন।

নির্বাচন কার্যালয়ের সুত্র মতে, বরিশালে ৩০ টি ওয়ার্ডকে মোট দশটি ভাগে ভাগ করা হয়েছে এবং দশজন সহকারি রির্টানিং অফিসার এর দ্বায়িত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে ১,২,৩ নং ওয়ার্ড(সংরক্ষিত-১) এর দ্বায়ীত্ব দেয়া হয়েছে,জেলা নির্বাচন কর্মকর্তা পিরোজুরের জিয়াউর রহমান খলিফাকে। ৪,৫,৬(সংরক্ষিত-২) এর দ্বায়ীত্ব দেয়া হয়েছে ভোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ভোলা সদর এর মোঃ খালিদ বিন রউফকে। ৭,৮,৯(সংরক্ষিত-৩) এ অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা-১ বরিশাল অঞ্চল বরিশাল এর মোঃ জাহিদ হোসেনকে। ১০,১১,১২(সংরক্ষিত-৪) এ উপজেলা নির্বাচন অফিসার মির্জাগঞ্জ,পটুয়াখালি মোঃ} মোস্তফা কামাল। ১৩,১৪,১৫(সংরক্ষিত-৫) জেলা নির্বাচন কর্মকর্তা মাদারিপুর এর মোঃ আলাউদ্দিন আল মামুন। ১৬,১৭,১৮(সংরক্ষিত-৬) এ জেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল এর ওহিদুজ্জামান মুন্সি।

১৯,২০,২১(সংরক্ষিত-৭) এ জেলা নির্বাচন কর্মকর্তা ভোলা সৈয়দ শফিকুল হক। ২২,২৩, ২৭ (সংরক্ষিত-৮) এ উপজেলা নির্বাচন অফিসার বরিশাল সদর বরিশাল এর মোঃ আমির খসরু গাজী।

২৪,২৫,২৬(সংরক্ষিত-৯) এ উপজেলা নির্বাচন অফিসার বরগুনা সদর বরগুনার মোঃ আরিফুর রহমান।

২৮,২৯,৩০(সংরক্ষিত-১০) এ উপজেলা নির্বাচন অফিসার বানারীপাড়া বরিশাল এর মোঃ মনিরুজ্জামান। দেশ জনপদ পত্রিকার নিয়মিত পাঠকদের সুবিধার্থে নগরীর ৩০ টি ওয়ার্ডের মোট ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যা উল্লেখ করা হল বিসিসির ১ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১১৫৯ জন এই ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ৫টি এবং ভোট কক্ষ ৩৬টি। ২ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২১২০ জন, মোট ভোট কেন্দ্র ৬টি এবং কক্ষ সংখ্যা ৩৮টি। ৩ নং ওয়ার্ডে মোট ভোটার ১০৪২৭ জন মোট ভোট কেন্দ৫টি মোট ভোট কক্ষ ৩২টি। ৪নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১০৫৪১জন, মোট ভোট কেন্দ্র ৫টি , ভোটকক্ষ ৩৬টি।

৫ নং ওয়ার্ডে মোট ভোটার ১৫০১৮জন, ভোটকেন্দ্র ৬টি এবং ভোটকক্ষ ৫১টি। ৬নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১০৪০ জন মোট ভোট কেন্দ্র ৫টি এবং ভোট কক্স ৩৫টি। ৭ নং ওয়ার্ডে মোট ভোটার ৯১৯৭জন, মোট ভোট কেন্দ্র ৫টি এবং ভোট কক্ষ২৮টি। ৮ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫৩২৩জন, মোট ভোট কেন্দ্র৩ টি এবং ভোট কক্ষ ১৮টি। ৯নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭১৬৮জন, ভোট কেন্দ্র ৩টি এবং কক্ষ২৪টি ১০ নং ওয়ার্ডে মোট ভোটার ৭০৩১ জন ভোট কেন্দ্র ৪টি ভোট কক্ষ২২টি। ১১ নং ওয়ার্ডে মোট ভোটার ৯৬০৫জন ভোট কেন্দ্র ৪টি এবং কক্ষ ৩১টি।

১২ নং ওয়ার্ডে মোট ভোটার ৫১৭৮জন,কেন্দ্র ২টি কক্ষ ১৬টি। ১৩ নং ওয়ার্ডে মোট ভোটার ৬৫২৭ জন ,কেন্দ্র ৪টি কক্ষ ২২টি। ১৪ নং ওয়ার্ডে মোট ভোটার ৭২৮৮জন, কেন্দ্র৪টি কক্ষ ২৩ টি। ১৫নং ওয়ার্ডে মোট ভোটার ৭৮২৬ জন ,কেন্দ্র ৪টি, কক্ষ ২৭টি। ১৬ নং ওয়ার্ডে মোট ভোটার ৫৫৯১ জন ,কেন্দ্র ২টি কক্ষ ১৬টি। ১৭ নং ওয়ার্ডে মোট ভোটার ৫৩৯৩ জন ,কেন্দ্র ৩টি এবং কক্ষ ১৮টি। ১৮ নং ওয়ার্ডে মোট ভোটার ৫১৭৪ জন, কেন্দ্র২টি কক্ষ ১৭টি। ১৯ নং ওয়ার্ডে মোট ভোটার ৯৬৭৬ জন ,কেন্দ্র ৫টি এবং কক্ষ ৩২টি। ২০নং ওয়ার্ডে মোট ভোটার ৭৩১৫ জন ,কেন্দ্র ৩টি কক্ষ ২২টি।

২১ নং ওয়ার্ডে মোট ভোটার ৭৮৯৯ জন কেন্দ্র ৩ টি কক্ষ ২৪ টি। ২২ নং ওয়ার্ডে মোট ভোটর ১০০৬৩ জন ,কেন্দ্র ৪টি কক্ষ৩৩টি। ২৩ নং ওয়ার্ডে মোট ভোটার ১৮১২৯ জন কেন্দ্র ৬টি এবং কক্ষ ৪৬টি ২৪ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭১৯৯ জন ,কেন্দ্র ৬টি, কক্ষ ৪৮টি। ২৫ নং ওয়ার্ডে ভোটার ১৪৭৫৮ জন , কেন্দ্র ৫টি, কক্ষ ৪২টি। ২৬ নং ওয়ার্ডে মোট ভোটার ১৩৪০৬ জন, কেন্দ্র ৪টি, কক্ষ ৩২টি। ২৭ নং ওয়াডে মোট ভোটার ১০১৬৯ জন ,কেন্দ্র ৩টি, কক্ষ২৬ টি । ২৮ নং ওয়ার্ডে মোট ভোটার ৭৯৯৯ জন ,কেন্দ্র ৩টি কক্ষ ২৬টি। ২৯ নং ওয়ার্ডে মোট ভোটার ১৩২৫০ জন ,কেন্দ্র ৬টি ,কক্ষ ৪৬টি।

৩০ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮৮২৯ জন ,কেন্দ্র ৫টি, কক্ষ২৮টি। সমিক্ষায় দেখা গেছে ৩০ টি ওয়ার্ডের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে ২৯ নং ওয়ার্ডে, এখানে মোট ভোটার ১৩২৫০ জন। নির্বাচন অফিস সুত্র মতে বরিশাল সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার দুইশত আটানব্বই জন।

বরিশাল আঞ্চলিক নির্বান অফিস সুত্র মতে ২ এপ্রিল পর্যন্ত ৩ জন মেয়র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, বাকিরা এখনও জমা দেয়নি। সাধারন কাউন্সিলর প্রার্থীর মধ্যে এ পর্যন্ত ৮৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড প্রার্থীর ফরম নিয়েছেন ২১ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিসিসি নির্বাচন/ আ’ লীগের প্রার্থী সরব , প্রতিদ্বন্ধীরা নিস্প্রভ

আপডেট সময় : ০২:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩