ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ লোকজ সংস্কৃতি প্রদর্শনী, তিনদিন ব্যাপী মেলাসহ নানান আয়োজনে বরিশালে পালিত হচ্ছে বাঙালীর উৎসব পহেলা বৈশাখ। শুক্রবার সকাল সাড়ে ৬টায় ব্রজমোহন (বিএম) স্কুলে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশালের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

এ সময় অনলাইনে যুক্ত হয়ে বৈশাখের কর্মসূচি উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ঢাক উৎসব ও রাখি বন্ধনের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিনসহ সংস্কৃতিজনরা এ সময় উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় নগরীর ব্রজমোহন (বিএম) স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে চারুকলা বরিশাল। ঢাক উৎসব শেষে অতিথিরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে শেষ হয়।

এছাড়া সকাল ৭টায় অশ্বিনী কুমার হল চত্বরে বর্ষবরণ অনুষ্ঠান করে খেলাঘর বরিশাল। মঙ্গল শোভাযাত্রা শেষে সকাল ৯টায় অশ্বিনী কুমার হল চত্বরে শোভাযাত্রার সমাপনী ও জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠান করেছে চারুকলা বরিশাল। এছাড়াও সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে অশ্বিনী কুমার হলে চিত্রকর্ম প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ তিনদিন ব্যাপী দিনভর প্রদর্শনী করবে সংগঠনটি। উদীচী শিল্পীগোষ্ঠী বরিশালের উদ্যোগে সকাল ১০টায় ব্রজমোহন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এছাড়া ব্রজমোহন স্কুলের মাঠে তিনদিন ব্যাপী দিনভর অনুষ্ঠিত হচ্ছে উদীচী বৈশাখী মেলা।

এছাড়া বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ থেকে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা, সকাল ১০টায় শিশু একাডেমিতে লোক সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ হয়।

এই উৎসব স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

আপডেট সময় : ১২:৩৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩