সংবাদ শিরোনাম ::
লালমোহনে ডাকাতির ঘটনায় আটক ৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ ভোলার লালমোহনে ডাকাতির ঘটনায় করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে তিন ডাকাত কে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার লালমোহন ও ফরাজগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, তাজউদ্দীন ওরপে তাজু ডাকাত (৪৫), সাইফুল ইসলাম (২০) ও শামীম (২৮)। এ সময় আটককৃতদের কাছ থেকে ডাকাতিকালে ব্যবহৃত যন্ত্রাংশসহ মালামাল উদ্বার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গত ২০ জুলাই রাতে কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আনোয়ার হোসেন নামে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় ২১ জুলাই আনোয়ার হোসেন বাদি মামলা দায়ের করেছেন। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩ ডাকাত কে আটক করতে সক্ষম হই। শনিবার দুপুরে তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।



















