ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

মৃত্যুর ৩ বছর পর নির্দোষ প্রমাণিত সাবেক মেয়র কামাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুর তিন বছর পরে নির্দোষ প্রমাণিত হলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র আহসান হাবিব কামাল। একইসঙ্গে আদালতে জমা দেওয়া জামিনের ৫০ লাখ টাকা কামালের পরিবারকে ফেরৎ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. সোহরাওয়ার্দী এই আদেশ দেন। মামলায় অভিযুক্ত অন্য চারজনকেও বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন আহসান হাবিব কামালের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। তিনি বলেন, সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ বিসিসির তৎকালীন মুখ্য নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে টাকা উত্তোলনের ঘটনায় মামলা করে দুদক। কিন্তু মুখ্য নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে টাকা উত্তোলন করা হলেও তাকে আসামি করা হয়নি। এ ছাড়া সড়ক ও জনপদের একজন প্রকৌশলী অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে বলে দাবি করেছিল দুদক। কিন্তু সেই নির্বাহী প্রকৌশলী উচ্চাদালতে সাক্ষ্য দিতে আসেননি। এ ছাড়া বাকি সাক্ষীদের সাক্ষ্য বিচার-বিশ্লেষণ করে মহামান্য বিচারপতি এই সিদ্ধান্তে উপনিত হন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাই পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ সাতজনের বিরুদ্ধে ২০০৯ সালে ২৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে উল্লেখ করা হয়, পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন ১৯৯৫ সালে পৌর কোষাগার থেকে এই অর্থ আত্মসাত করার অভিযোগ তোলা হয়। দুদুকের দায়ের করা মামলায় ২০১৯ সালের ৯ নভেম্বর সাত আসামির মধ্যে দুইজনকে খালাস দিয়ে সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালত।

রায়ের প্রেক্ষিতে ২০১৯ সালের ৯ নভেম্বর থেকে ২০২০ সালের ১৬ জুলাই পর্যন্ত আট মাস কারাগারে থাকেন। কারাগারে থাকা অবস্থায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে ৫০ লাখ টাকার জামিননামায় তাকে মুক্তির নির্দেশ দেন আদালত। নির্দেশনা অনুযায়ী ৫০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পরও কামালের মুক্তি পেতে তিন মাসেরও বেশি সময় লেগে যায়।

উচ্চ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ২০২২ সালের ৩০ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আহসান হাবিব কামাল বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর বিএন‌পির সভাপ‌তির দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় বিএন‌পির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ছিলেন। ১৯৯১ সাল থেকে বরিশাল পৌরসভার চেয়ারম্যান ও প্রশাসকের দায়িত্বে ছিলেন তিনি। ২০০২ সালে বরিশাল সিটি করপোরেশনে উন্নীত হলে প্রথম ভারপ্রাপ্ত মেয়র মনোনীত হন। ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শওকত হোসেন হিরণকে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

মৃত্যুর ৩ বছর পর নির্দোষ প্রমাণিত সাবেক মেয়র কামাল

আপডেট সময় : ০১:২৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫