ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে আবদুল্লাহ হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল উন্নয়নে পরিবর্তনের প্রত্যয় কামরুজ্জামান সালেহের, আস্থা জাগুয়া ইউনিয়নবাসীর!

বিসিসি নির্বাচন, ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আচরণবিধি সমুন্নত রাখতে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেছে নির্বাচন কমিশন।

রোববার (২৮ মে) বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। ২৫ মে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যুক্ত করা হলেও তা প্রকাশ করা হয়েছে শনিবার (২৭ মে)। আগামী ১০ জুন পর্যন্ত নির্ধারিত ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন তারা।

জানা গেছে, আগামী ১২ জুন ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

এদিকে সিটি নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির জানান, বরিশাল সিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন এবং আমরা বদ্ধপরিকর। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করতে পারবে। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনের ৩২ ঘণ্টা পূর্ব পর্যন্ত আচরণবিধি দেখভালের জন্য ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিসিসি নির্বাচন, ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত

আপডেট সময় : ০২:৩৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩