ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বিসিসি নির্বাচন/ সক্রিয় প্রতারক চক্র, সতর্ক বার্তা পুলিশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচন সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে তারা বিভিন্ন প্রার্থীকে হুমকি দিচ্ছেন ও অর্থ দাবি করছেন।

এসব ঘটনায় ভুক্তভোগী প্রার্থীরা পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের নাম বলেও ফোনে টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে সতর্ক একটি বার্তা দেয়া হয়েছে।

ওই বার্তায় বলা হয়, সিটি নির্বাচন লক্ষ্য করে একদল অসাধু প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে। প্রতারক চক্র বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরকারি মোবাইল ফোন নাম্বার (সিম নাম্বার) ক্লোন করে সিটি নির্বাচনের বিভিন্ন প্রার্থীসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের কাছে নগদ অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা দাবি করছে।

এদিকে শুধু পুলিশ নয়, প্রতিষ্ঠিত সাংবাদিকদের নাম-পরিচয় দিয়েও বিভিন্ন প্রার্থীর কাছে আর্থিকসহ নানা সুবিধা চাওয়া হচ্ছে। ভুক্তভোগীরা এ বিষয়ে পুলিশের সাহায্য চাইলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাদের (পুলিশ) নম্বর ক্লোন করে ওসিদের নাম বলেও বিভিন্ন প্রার্থীর কাছে অর্থ চাওয়া হচ্ছে।

সিটি নির্বাচনের প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে এ ধরনের প্রতারকদের ফোনে বিভ্রান্ত না হয়ে বিষয়টি নিকটস্থ থানা পুলিশকে অবহিত করতে অনুরোধ করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে এ ধরনের প্রতারকদের সনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করছে বলে জানিয়েছেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিসিসি নির্বাচন/ সক্রিয় প্রতারক চক্র, সতর্ক বার্তা পুলিশের

আপডেট সময় : ০৩:১৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩