ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাউনিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে বিস্ফোরণ, আটক ৫ প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা!

বিএনপি যতবারই ক্ষমতায় ছিল, ততবারই ব্যবসায়ীরা ভাল ও নিরাপদে ছিল- আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

দেশে বিএনপি যতবারই ক্ষমতায় ছিল, ঠিক ততবারই ব্যবসায়ীরা ভাল ও নিরাপদে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। আজ শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা বরিশাল নগরীর ল’ কলেজ সংলগ্ন ইউরোপিয়ান ওয়ার্ক পারমিট ও ভিসা এক্সপার্ট পরিষেবা বিষয়ক সংস্থা ’স্কাই লাইন কনসালটেন্সি’ এর বরিশাল অফিস উদ্বোধন শেষে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, বিএনপি জনগণের ভোটে বারবার নির্বাচিত হওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ব্যবসায়ীদের নানামুখী সুবিধায়ও ইতিবাচক অনেক কার্যক্রম বাস্তবায়ন করেছে। স্বাধীনতার পরবর্তী দুর্ভিক্ষে পরিণত হয়েছিল দেশ। ওই সময়ে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছিল। তারা ব্যবসা পরিচালনা করতে পারছিলেন না। এই ক্রান্তিলগ্ন থেকে উত্তোরণে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে দুর্ভিক্ষের হাত থেকে দেশকে উদ্বার করে সম্পদশালী একটি রাষ্ট্রে পরিণত করেছিলেন। ব্যবসায়ী বান্ধব সরকার গঠনে সক্ষম হয়েছিলেন তিনি।

তিনি আরও বলেন, এর-ই ধারবাহিকতায় পরবর্তীতে বেগম খালেদা জিয়া ব্যবসায়ীদের জন্য কল্যানমুলক অনেকগুলো পহ্নার ব্যবস্থা করেছিলেন, যার সুফল দেশের ব্যবসায়ীরা এখনও ভোগ করছে।

রহমাতুল্লাহ বলেন, আগামী দিনে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার আলোকে বাংলাদেশ গঠন করতে পারলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক উন্নয়নশীল রাষ্ট্রে দেশকে পরিণত করা সম্ভব। সে কারণে সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

’স্কাই লাইন কনসালটেন্সি’ এর অফিস প্রধান বিশ্বজিৎ বসু (সুজন) এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, নগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হাজিক দাইয়ান ইশতি, স্বাধীনতা ফোরাম নগরের সদস্য সচিব নাজমুস সাকিব, রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপি নেতা মনির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন ও ইলিয়াস আহমেদ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, বরিশাল লঞ্চঘাট ক্ষুদ্র ব্যবসায়ী পরিষদের আহবায়ক গোলাম রাব্বি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিএনপি যতবারই ক্ষমতায় ছিল, ততবারই ব্যবসায়ীরা ভাল ও নিরাপদে ছিল- আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

আপডেট সময় : ০৩:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫