ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী/ বরিশাল জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল

admin
September 1, 2025 11:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল এক আনন্দ মিছিল করেছে বরিশাল জেলা ছাত্রদল। আজ সোমবার (১সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নগরীর ইউনিভার্সিটি অব গ্লোভাল ভিলেজের সম্মুখ থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মিছিলটি শুরু হয়। এসময় বর্ণাঢ্য মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের (সিটি কর্পোরেশন) সম্মুখে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে যোগ দেয়। বরিশাল বিএনপি’র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদিন।

এদিকে র‍্যালীর অগ্রভাগে ছাত্রদল নেতা আসিফ আল মামুনের নেতৃত্বে শত শত নেতাকর্মীরা ‘শুভ শুভ শুভ দিন, বিএনপি’র জন্মদিন’ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠিত র‍্যালীতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ, ক্রিড়া সম্পাদক সাকিল আহমেদ হিমেল, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক তাজ ইসলাম, জেলা ছাত্রদল নেতা আশিক মাহমুদ, অনিক দেবনাথ, কাওসার বালী, অমি, অনন্যা কবির, রিয়াজ হোসেন তাসিন, স্বর্ণা, খোকা, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক রাহাত ও যুগ্ন আহবায়ক মারুফ, ছাত্রদল নেতা রেজভী, চরমোনাই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান রিফাত, জাগুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মিঠু, চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রদল নেতা আতিক, কাওসার, বাবুগঞ্জে উপজেল ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফেরদৌস, মুলাদী উপজেলা ছাত্রদল নেতা আকিব শিবলু, হিজলা উপজেলা ছাত্রদল নেতা ইসমাইল মোল্লা প্রমুখ।