ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে আবদুল্লাহ হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল

বরিশালে পর্ণোগ্রাফি মামলায় বখাটে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদঃ গৃহবধুর দায়ের করা পর্ণোগ্রাফি মামলার প্রধান অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তার করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, গৌরনদী উপজেলার বার্থী গ্রামে বিয়ে দেয়া মেয়ে (১৯) কয়েকদিন আগে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের বাবার বাড়িতে বেড়াতে আসে।

গত সোমবার দুপুরে ওই গৃহবধু বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় একই বাড়ির কাজী আজাদের ছেলে গৃহবধুর চাচাতো ভাই কাজী ফিরোজ (২২) গোপনে ওই গৃহবধুর গোসল করা এবং কাপড় পরিবর্তনের ভিডিও দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। এর আগে বিভিন্ন সময়ে বখাটে ফিরোজ তার চাচাতো বোনকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলো।

এজাহারে আরো উল্লেখ করা হয়, সোমবার রাতে বখাটে ফিরোজ গোসলের ওই ভিডিও গৃহবধুর ম্যাসেঞ্জারে পাঠিয়ে তাকে রাতে ফিরোজের সাথে দেখা করতে বলে। গৃহবধু ফিরোজের কথায় রাজি না হলে ফিরোজ ওই নারীর ম্যাসেঞ্জারে ফোন দিয়ে তার কাছে দুইলাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তার অশ্লীল ভিডিও ইন্টারনেটের ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। উপায়অন্তর না পেয়ে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বখাটে ফিরোজকে প্রধান অভিযুক্ত করে মঙ্গলবার রাতে পর্ণোগ্রাফি আইনের একটি মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে বখাটে কাজী ফিরোজকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে পর্ণোগ্রাফি মামলায় বখাটে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩