ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বরিশালে দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে তানযিমুল উম্মাহ মাদ্রাসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরিশালে দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে তানযিমুল উম্মাহ মাদ্রাসা
নিজস্ব প্রতিবেদক

দাখিল এসএসসি (সমমান) পরীক্ষায় আবারও ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে তানযিমুল উম্মাহ মাদ্রাসা, বরিশাল ব্রাঞ্চ। গত ১০ জুলাই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে। এছাড়া ১ জন শিক্ষার্থী এ গ্রেড প্রাপ্ত হয়ে পাসের হার এসেছে শতভাগ। প্রতিবছরের ন্যায় এ বছরেও মাদ্রাসার সাফল্য অর্জনে সব শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা জানান, মাদ্রাসার প্রত্যেক শিক্ষক পাঠদানের বিষয়ে অত্যন্ত দুরদর্শী।  তারা আমাদের সন্তানদের সঠিক শিক্ষায় শিক্ষিতে নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে বরিশাল শাখা কর্তৃপক্ষ জানান, আমাদের সব শিক্ষকরা পাঠদানের বিষয়ে অত্যন্ত দুরদর্শী। তারা শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে সর্বদা সচেতন রয়েছে। যার দরুন, প্রতিবছর ফলাফলে সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া অভিভাবকদের সহযোগীতাও রয়েছে। শিক্ষার্থীদের ভাল ফলাফলে এ ধারা অব্যাহত রাখতে প্রতিটি শিক্ষক নিরলস কাজ যাবেন বলেও জানান তিনি। এসময় তিনি সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার এসেছে ৬৮ দশমিক ০৯ শতাংশ। এ বোর্ডে সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন। এছাড়া বরিশাল বোর্ডে পাসের হার  ৫৬.৩৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে তানযিমুল উম্মাহ মাদ্রাসা

আপডেট সময় : ১২:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫