ঢাকাSunday , 7 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে কিস্তি ক্রেতা গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা দিলো ওয়ালটন

admin
September 7, 2025 10:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতির আওতায় এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার ( ৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির বরিশাল নগরীর আমানতগঞ্জ শাখা কর্তৃপক্ষ এ সহায়তা প্রদান করেন।

জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে ৪০ হাজার টাকায় ১৮ মাসের কিস্তিতে একটি ফ্রিজ ক্রয় করেন সোহরাব হোসেন নামের এক ব্যাক্তি৷ ৪ কিস্তি প্রদানের পর তিনি মারা যান। প্রতিষ্ঠানের পরিবার সুরক্ষানীতি এ প্রতিশ্রুতি অনুযায়ী মৃতের পরিবারকে অর্ধলক্ষ টাকা সহায়তা প্রদান করে ওয়ালটন প্লাজার এ শাখাটি। একইসাথে পন্যের পুরো অর্থ মওকুফ করে দেয় প্রতিষ্ঠানটি।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার বরিশাল এরিয়ার এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, আমানতগঞ্জ শাখার ম্যানেজার ইমতিয়াজ মাহমুদসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।