ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

‘নগরবাসীর প্রতি অনুরোধ, হাতপাখায় আস্থা রেখে দেখুন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের বর্ধিত বিশাল এলাকার ভোটারগণ এখনো গুরত্বপূর্ণ অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। কর্পোরেশন নির্ধারিত ট্যাক্স পরিশোধ করেও রাস্তাঘাট, বর্জ্য অব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে পোহাতে হচ্ছে জলাবদ্ধতা ও মশার উপদ্রব। আমি বিজয়ী হলে বর্ধিত এলাকা নিয়ে বিশেষ প্ল্যান তৈরি করে সেখানকার মানুষের চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মশক নিধনে কার্যকরী বিশেষ ব্যবস্থা, এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে এবং সবুজায়নে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠন করে কর্মসূচি বাত্মবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা দূরীকরণে কার্যকরী পদড়্গপে, শতভাগ পানি ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিতের মাধ্যমে উক্ত এলাকাকে আধুনিক সকল সুবিধা সম্বলিত পরিকল্পিত ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

সোমবার দুপুরে ১০নং ওয়ার্ড বরফকল ও কেডিসি এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই।

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের একজন মেয়রের অন্যতম কর্তব্য হলো নগরীর সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমি বিজয়ী হলে সর্বস্তরের নাগরিকদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। সুতরাং নগরবাসীর প্রতি অনুরোধ আপনারা বারংবার প্রতারিত হয়েছেন এবার হাতপাখায় আস্থা রেখে দেখুন। আল্লাহর রহমত ও আপনাদের সহযোগীতায় বরিশালকে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর জন্য মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

এছাড়াও বরিশাল নগরীর ১৭নং ওয়ার্ড পূর্ব বগুরা রোড, ১৮নং ওয়ার্ড মুন্সী গ্যারেজ, ২০নং ওয়ার্ড কলেজ এভিনিউ, ২৫নং ওয়ার্ড গ্যাস্টারবাইন ও ২৪নং ওয়ার্ড লালার দিঘীরপাড় এলাকায় গণসংযোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

‘নগরবাসীর প্রতি অনুরোধ, হাতপাখায় আস্থা রেখে দেখুন’

আপডেট সময় : ০২:১৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩