ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তেলের ট্যাংকারে আগুন লেগে দগ্ধ, সেই যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ট্যাংকারে আগুন লেগে দগ্ধ হওয়া মুহাম্মদ রুবেল (৩১) মারা গেছেন। রোববার (১৪ মে) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত বৃহস্পতিবার (১১ মে) কীর্তনখোলা নদীর পূর্ব প্রান্তে জ্বালানি তেলের ট্যাংকারে আগুন লেগে দগ্ধ হন রুবেল। তিনি রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাছি মিয়ার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, এমটি এবাদি-১ নামের ট্যাংকারটি মেঘনা ডিপোর তেল পরিবহন করত। ট্যাংকারটি কীর্তনখোলার পূর্বপ্রান্তে (নগরীর মুক্তিযোদ্ধা পার্কের বিপরীতে) নোঙর করা ছিল। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ সেটিতে আগুন ধরে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ট্যাংকারটিতে ১৬ জন কর্মচারী ছিলেন। বেশির ভাগ নদীতে লাফিয়ে প্রাণে রক্ষা পেলেও স্বাধীন (২৪) ও বাবুল কান্তি দাশ (৬৪) নামে দুজনের দগ্ধ মরদেহ পাওয়া যায়।

পশ্চিম গুজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল উদ্দিন জানান, তেলবাহী জাহাজে আগুন লেগে রুবেল দগ্ধ হন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ রাউজান আনার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

তেলের ট্যাংকারে আগুন লেগে দগ্ধ, সেই যুবকের মৃত্যু

আপডেট সময় : ০২:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩