ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে আবদুল্লাহ হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল

তরুনীকে ব্লাকমেইল, যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:  তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে নগ্ন ভিডিও সংগ্রহ ও পরে ঐ ভিডিও ফেসবুকে ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন ভাবে বিকাশে টাকা দাবি করার অপরাধে একজনকে আটক করেছে বরিশালের সাইবার টিম।

টাকা না দিলে ভিডিও ভাইরালের হুমকি দেয়ার অপরাধে বরিশালের সদর এলাকা থেকে আকাশ সরদার (২১) নামে যুবককে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল এর সাইবার টিম।

১৩ জুলাই বৃহস্পতিবার ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম তার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম, সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড ইন্টেঃ) উজ্জ্বল কুমার দে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ মোঃ ফয়সাল আহমেদ এবং এসআই (নিঃ) হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানান, সাইবার ক্রাইম টিম জাতীয় জরুরী সেবা ৯৯৯ সাইবার বুলিং এর অভিযোগ প্রাপ্ত হয়ে তাৎক্ষণিক ভাবে কাজ শুরু করে। ভিকটিম এর সাথে কথা বলে জানতে পারে অপরাধী আকাশ সরদার বরিশালের গৌরনদী এলাকার বাসিন্দা। সে তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ফুসলিয়ে নগ্ন ভিডিও সংগ্রহ করে। পরে উক্ত নগ্ন ভিডিও ফেসবুকে ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভিকটিমকে ভয় দেখিয়ে দুই ধাপে মোট ৩,০০০ টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করেছে বলেও স্বীকার পেয়েছে বলে জানান সাইবার টিম। পরবর্তীতে আরও টাকার জন্য হুমকি দেয়। টাকা না পেয়ে নগ্ন ভিডিও তার ভাই ও বান্ধবীর মেসেঞ্জারে পাঠায়।

ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল এর সাইবার ক্রাইম টিম অভিযুক্তকে চিহ্নিত ও গ্রেফতার করে।

তাকে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯ এবং পর্ণগ্রাফি আইন ২০১২ এর ৮ (২) উপ-ধারা তৎসহ দঃবি ৩৮৫/৩৮৬ ধারায় আটক করা হয়েছে বলে জানান মোয়াজ্জেম হোসেন ভূঞা। এই বিষয়ে গাজীপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশালের প্রধান নির্বাহী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

তরুনীকে ব্লাকমেইল, যুবক আটক

আপডেট সময় : ১১:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩