ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে বর্তমান সরকার ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে- রহমাতুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে পৃথক অনুষ্ঠানে রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না করতে পারলে বর্তমান সরকার ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

গতকাল সোমবার (৯ জুন) সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে স্থানীয় যুবসমাজের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, তবারক বিতরণ ও চরমোনাই ইউনিয়নে নলচর বাজারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

রহমাতুল্লাহ বলেন, দেশের প্রয়োজনে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে যখন মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে বা ভোটের অধিকার প্রতিষ্ঠার শর্তে, তখনই নানান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভাব ঘটে।

তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারগুলো যখন মানুষের ভোটের অধিকার পুনঃ প্রতিষ্ঠায় ভুমিকা পালন করেছে তারা কখনো সেইসব সরকারের উপদেষ্টা পদে থাকাবস্থায় কোন দলের পক্ষে কাজ করেনি।

রহমাতুল্লাহ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ নানাভাবে দুই একটি দলের দলের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কথা বলছেন। এতে করে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশিত হচ্ছে। তারা যদি ডিসেম্বরের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে বর্তমান সরকার ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে।

তিনি বলেন, যারা জিয়া পরিবারকে ধ্বংস
করে দিতে চেয়েছিল সেই পরিবারই ধ্বংস হয়ে গিয়েছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, প্রতিযোগিতামুলক রাজনীতির চর্চা করে।

অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নাসির হাওলাদার, আনোয়ার হোসেন টিটু, আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, ওবায়দুল ইসলাম উজ্জল, রুহুল আমিন রুবেল, কামরুল ইসলাম রিফাত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে বর্তমান সরকার ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে- রহমাতুল্লাহ

আপডেট সময় : ১০:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫