ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে আবদুল্লাহ হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল উন্নয়নে পরিবর্তনের প্রত্যয় কামরুজ্জামান সালেহের, আস্থা জাগুয়া ইউনিয়নবাসীর!

ঝালকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরল ১৭ প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ শিশু রয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাশার স্মৃতি পরিবহণ নামের বাসটি প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে ছত্রকান্দা ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে দ্রুতগতিতে আসা বাসটি একটি অটোকে সাইড দিতে গিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, ফারায় সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরুর পর ঘটনাস্থল থেকে ১৩ জনের লাশ উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে তাদের পাঁচজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের ঝলকাঠি ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ঝালকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরল ১৭ প্রাণ

আপডেট সময় : ০৪:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩