ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে আবদুল্লাহ হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল উন্নয়নে পরিবর্তনের প্রত্যয় কামরুজ্জামান সালেহের, আস্থা জাগুয়া ইউনিয়নবাসীর!

ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্য’ বাবার !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ পটুয়াখালী কলাপাড়ায় আলিফ মাহমুদ রুদ্র (২২) ছাত্রলীগ করায় ত্যাজ্যপুত্র ঘোষণা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাঁর বাবা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মোল্লা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকার সবাই এ নিয়ে আলোচনা করছেন।

রাসেল মোল্লা তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘প্রিয় কলাপাড়াবাসী, আসসালামু আলাইকুম। আমার ছেলে আলিফ মাহমুদ রুদ্র। সে আমার সিদ্ধান্তকে উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে তাকে আমার পরিবারের থেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলাম। আজ থেকে আমার পরিবারের কোনো সদস্যদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নাই। আমি নিজেও কোনো রাজনীতিক দলের সঙ্গে জড়িত নাই, ভবিষ্যতে কোনো দলের সঙ্গে জড়িত হব না।’

জানা গেছে, কলাপাড়া ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন আলিফ মাহমুদ রুদ্র। কলাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা সাবেক কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুদ্রর চাচা রফিকুল ইসলাম কলাপাড়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে আলিফ মাহমুদ রুদ্র বলেন, ‘আমি আমার বাবার বাসাতে থাকি না। আমি ছোটবেলা থেকেই ছাত্রলীগকে পছন্দ করি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বেঁচে থাকতে চাই। আমি ছাত্রলীগের রাজনীতি করি, এ জন্য আহত হয়েছি কয়েকবার। পরিবারের সঙ্গে আমার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক নেই। আমি ছাত্রলীগের নিবেদিতপ্রাণ।’

রাসেল মোল্লা আরও বলেন, ‘আমি আমার ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। আমি আগে রাজনীতি করতাম, এখন রাজনীতিকে পছন্দ করি না। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতি করুক সেটা আমি চাই না। এই জন্য আমি তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছি। খুব শিগগিরই কাগজ-কলমে তাকে ত্যাজ্য করা হবে।’

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ত্যাজ্য করার বিষয়টি তাঁদের পারিবারিক বিষয়। তারপরেও আলিফ মাহমুদ রুদ্র যদি বাংলাদেশ ছাত্রলীগের জন্য নিবেদিতপ্রাণ হয়ে থাকেন, তবে তদন্ত সাপেক্ষে অবশ্যই তাঁকে মূল্যায়ন করা হবে। লাখ লাখ ছাত্রলীগের কর্মী বাংলাদেশে রয়েছেন, তাঁদের বাবারা গৌরব করেন সন্তানদের নিয়ে, কারণ তাঁর ছেলে ছাত্রলীগ করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্য’ বাবার !

আপডেট সময় : ০১:৩৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩