ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে আবদুল্লাহ হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল উন্নয়নে পরিবর্তনের প্রত্যয় কামরুজ্জামান সালেহের, আস্থা জাগুয়া ইউনিয়নবাসীর!

চিকিৎসকের অবহেলায় ঝরলো অন্তঃসত্ত্বা নারীর প্রাণ, গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আব্দুর রহমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় কলি বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার এ ঘটনায় নেছারাবাদ থানায় মৃত কলি বেগমের স্বামী নূরে আলম শেখ একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত চিকিৎসকসহ ৪ জনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ।

গ্রেফতারকৃতরা হলেন, চিকিৎসক মানবিক সরকার, নার্স মোসা: শরিফা (২৭), নার্স মোসা: ইয়াসমিন (৩৪) এবং ক্লিনিক একাউন্ট ম্যানেজার মোসা: উম্মে সালমা (৩৪)।

মৃত কলি বেগমের বাড়ি (২১) পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানীয়া এলাকায়।

মৃত কলি বেগমের স্বামী নূরে আলম শেখের অভিযোগ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী কলি বেগম রবিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য আব্দুর রহমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে চিকিৎসক সন্ধ্যার পরে তার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে অ্যানেস্থেসিয়া দেয়ার পরপরই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সময় নার্সের কাছে তার স্ত্রীর বিষয়ে জানতে চাইলে নার্স জানায় তার স্ত্রী খুব বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তারপর অনেক সময় অপারেশন থিয়েটার বন্ধ থাকলে তিনিসহ তার আত্মীয়-স্বজনরা অপারেশন থিয়েটারে ঢুকে দেখতে পান তার স্ত্রী বেডে একা পড়ে আছেন। তৎক্ষনাৎ কলিকে ঐ ক্লিনিক থেকে উদ্ধার করে নেছারবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া জানান, গর্ভবর্তী ওই রোগী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ বলেন, এ ঘটনায় মৃত কলি বেগমের স্বামী নূরে আলম শেখ বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলায় এক ডাক্তারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

চিকিৎসকের অবহেলায় ঝরলো অন্তঃসত্ত্বা নারীর প্রাণ, গ্রেফতার ৪

আপডেট সময় : ০২:০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩