ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

গৌরনদীতে রহস্যজনক বিস্ফোরণ, যুবক আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় এক তরুণ গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৯ জুলাই) দুপুরে গৌরনদী পৌরসভার গোবর্দ্ধন এলাকার বাসিন্দা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান শামীমের চাচাতো ভাই নাজমুল সরদারের পরিত্যক্ত টিনের ঘরে এ ঘটনা ঘটে।

রিফাত মৃধা (২২) নামে ওই যুবককে মারাত্মক আহত অবস্থায় শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিফাত নগরের সাধুর বটতলা এলাকার সোহেল মৃধার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, গোবর্দ্ধনে কাউন্সিলর শামীমের গ্রামের বাড়িতে রোববার দুপুরে রহস্যজনক বিস্ফোরণ হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শব্দ পেয়ে কয়েকজন ছুটে গিয়ে একজন দগ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান শামীম বলেন, আমি বাসায় ছিলাম না। নামাজ পড়ার জন্য মোবাইল ফোন অফ করে রেখেছিলাম। দুই তিন ঘণ্টা পর চালু করে বিষয়টি জানতে পারি। পরে বাসায় এসে দেখি র‌্যাব-পুলিশ ঘিরে রয়েছে। আমার চাচাতো ভাই ঢাকায় থাকে। ওই ঘরটি পরিত্যক্ত ছিল। চোর না টোকাই বলতে পারবো না। ঘর থেকে বিস্ফোরণের শব্দ হয়েছে। পরে ছেলেটাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. টিপু সুলতান বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি সিলিন্ডার ও বিস্ফোরকসহ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আহত যুবক বরিশালের বাসিন্দা। তার সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

গৌরনদীতে রহস্যজনক বিস্ফোরণ, যুবক আহত

আপডেট সময় : ১০:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩