ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

আপত্তিকর অবস্থায় ধরা, যুবলীগ নেতা ও নারী গ্রামপুলিশকে জুতাপেটা !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ পিরোজপুরের পল্লীতে যুবলীগ নেতার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে শাহনাজ বেগম (২৮) নামে এক নারী গ্রামপুলিশকে জুতাপেটা করেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সদর উপজেলার ৩ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহনাজ বেগমকে গত সোমবার রাত ১০টার দিকে স্থানীয় যুবকরা জুতাপেটা করে। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে ঘটনা জানাজানি হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই নারীর সঙ্গে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে স্থানীয় যুবলীগ নেতা ও দুর্গাপুর বাজারের ব্যবসায়ী মো. কবির মাঝির। তিনি ওই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জালাল মাঝির ছেলে। আর ওই নারী গ্রামপুলিশ স্থানীয় মধ্য চুঙ্গাপাশা গ্রামের এক প্রবাসীর স্ত্রী।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, একটি ঘরে বসে ওই নারীকে জুতাপেটা করা হচ্ছে এবং সেখানে পোশাক পরিহিত অবস্থায় রয়েছেন ওই ইউনিয়নের দফাদার মোয়াজ্জেম হাওলাদার। এ সময় ওই নারীর ঘরে অভিযুক্ত যুবক কবির মাঝিসহ আরও কয়েক যুবককে দেখা যায়। সেখানে থাকা গ্রাম দফাদারের পায়ের জুতা নিয়ে অন্য একজন ওই নারী গ্রামপুলিশকে জুতাপেটা করছে।

স্থানীদের অভিযোগ, ওই নারী গ্রামপুলিশের সঙ্গে যুবলীগ নেতা কবির মাঝির দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক রয়েছে। ঘটনার রাতে ওই নারীর নিজ ঘরে অনৈতিক কাজের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে যুবকরা কবির মাঝিকে ৪০ ও নারী গ্রামপুলিশকে ৩০ জুতাপেটা করে।

এ ব্যাপারে অভিযুক্ত নারী গ্রামপুলিশ শাহনাজ জানান, তাকে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রের মাধ্যমে এমন কাজে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কবির মাঝির সঙ্গে তার কোনো অনৈতিক সম্পর্ক নেই। ওই রাতে কবির মাঝি তার বাড়ি গিয়েছিল মাত্র। কিন্তু তার দেবর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত কবির মাঝি জানান, শাহনাজের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, তবে তা অনৈতিক কিছু নয়। ওই রাতে শাহনাজ তার নিরাপত্তার অভাবের কথা বলে তাকে ডেকে নিয়ে যায়।

এ ব্যাপারে ওই ইউনিয়নের গ্রামপুলিশের দফাদার মো. মোয়াজ্জেম হাওলাদার জানান, তিনি ওই রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ফোন পেয়ে সেখানে গিয়েছিলেন। পরে জানতে পারেন স্থানীয়রা নারী গ্রামপুলিশকে জুতাপেটা করে ছেড়ে দেয়।

দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নোমান মৃধা জানান, রাতে নারীর অনৈতিক কাজের খবর পেয়ে সেখানে দফাদারকে পাঠানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

আপত্তিকর অবস্থায় ধরা, যুবলীগ নেতা ও নারী গ্রামপুলিশকে জুতাপেটা !

আপডেট সময় : ০২:২১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩