ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফিরোজ আহমেদ ও এনায়েত হোসেনের নেতৃত্বে বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টুর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল বিআরটিসি ডিপোতে দোয়া ও মিলাদ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা

বরিশালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
বরিশালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো: জুলফিকার আলী হায়দার।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই। এরপর ‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান নিয়ে দিবসটি পালন উপলক্ষ্যে রোববার সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর রোড, কালীবাড়ি রোড, মল্লিক রোড ও বটতলা মোড় হয়ে আলেকান্দা পলিটেকনিক ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন। এছাড়া সকাল ১১ টায় পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা।

এসময় অধ্যক্ষ রুহুল আমিন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে অভিভাবকদের প্রতি সন্তানদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ বাবু সাহা, মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী পবিত্র কুমার হালদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় : ১১:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪