ঢাকাSunday , 17 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের এইচএসসি/ শিক্ষাবোর্ড চেয়ারম্যানের বিরামহীন প্রচেষ্টায় শান্তিপুর্ণভাবে পরীক্ষা সম্পন্ন

admin
August 17, 2025 8:13 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে শেষ হয়েছে বরিশাল বিভাগের এইচএসসি’র লিখিত পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূলতা উপেক্ষা করেও বিভাগের প্রান্তিক পর্যায়ের কেন্দ্রগুলো প্রতিনিয়ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর অব্যাহত পরিদর্শনের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

লিখিত পরীক্ষার শেষ দিনেও তিনি বিভাগের প্রান্তিক পর্যায়ের কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। সেগুলো হচ্ছে পিরোজপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্র, সরকারি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র, সাফা মাধ্যমিক বিদ্যালয় ও সাফা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র, মঠবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্র, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র, ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র।

এদিকে জানা গেছে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে প্রথম দিন থেকেই দুর-দুরান্তের কেন্দ্রগুলো নজরদারী অংশ হিসেবে ছুটেছেন বোর্ড চেয়ারম্যান। পরিদর্শন শেষে কথা বলছেন কেন্দ্রের বাইরে অপেক্ষমান শত শত অভিভাবকদের সাথে। সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে অভিভাবকরাও বোর্ড চেয়ারম্যানের ওপর সন্তোষ প্রকাশ করেছেন।