ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সুস্থতা কামনায় দোয়ার আবেদন বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন

ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান জানালেন রিজওয়ানা হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইসকন নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি বলে জানালেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ইসকন নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দাবি অনেক উঠতে পারে, দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচি দিতে পারে, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থাকে আমরা জড়িয়ে ফেলছি না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, নাও হতে পারেন। এটা আদালত দেখবে।’

নির্বাচনের বিষয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সংস্কারগুলোর সঙ্গে নির্বাচনের একটা ব্যাপার আছে। সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর ওপরে জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, যে পদক্ষেপগুলো নেওয়ার সেগুলো আমরা নেব। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন শুরু করার প্রাথমিক কাজ হয়ে গেছে।’

প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান জানালেন রিজওয়ানা হাসান

আপডেট সময় : ০৯:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪