ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক!

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ডাকাত দলের ৮ সদস্যই কিশোর !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীতে রাতের আঁধারে জানালার গ্রিল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘরের সব সদস্যকে জিম্মি করে ৪ লাখ টাকা এবং ১৪ ভ‌রি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা এলাকায় ব্যবসায়ী হাফিজ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘ‌টে।

ভুক্তভোগী হা‌ফিজ হাওলাদার জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে তাদের ঘরে প্রবেশ করে। ডাকাত দলের সব সদস্যই বয়সে কি‌শোর। মুখ ঢাকা থাক‌লেও পরা ছি‌ল জি‌ন্সের প‌্যান্ট ও টি-শার্ট। তারা সবাই শুদ্ধ ভাষায় কথা বল‌ছি‌ল। তাদের হাতে অস্ত্র ছিল। এক ঘণ্টার মতো ডাকাতরা বাসায় তাণ্ডব চালিয়েছে। যাওয়ার সময় ব‌লে গে‌ছে: চিৎকার কর‌লে জানালা দি‌য়ে গু‌লি কর‌বে, রাস্তায় দেখ‌লে গু‌লি করবে।

হা‌ফিজ হাওলাদা‌রের স্ত্রী ব‌লেন, ‘ডাকাত দল প্রথ‌মে মেহমানের রু‌মে ঢুকে তা‌দের বেঁধে রাখে। তারপর আমার মে‌য়ের রু‌মে যায়। আমার মে‌য়ে চিৎকার দি‌লে তা‌কে হত‌্যা করার হুমকি দেয়। ‌এরপর মে‌য়ে‌কে সঙ্গে নি‌য়ে আমা‌দের রু‌মে ঢু‌কে আমা‌দের বেঁধে ফে‌লে। তারপর আমার স্বামী চিৎকার দি‌লে তা‌কে গু‌লি করার চেষ্টা ক‌রে বারবার। সব‌শেষ তা‌কে ওয়াদা করায় চিৎকার না করার জন‌্য। তা‌তেও কাজ না হ‌লে আমার মে‌য়ে‌কে ধর্ষণ করার হুম‌কি দেয় ডাকাতরা। ‌তারপর আমার আর মে‌য়ের স্বর্ণলংকার সব খু‌লে নিয়ে যায়।’

স্থানীয় মোতালেব সিকদার ব‌লেন, ‘আমরা কিছুদিন আগেও ব‌রিশালজুড়ে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কা‌টি‌য়ে‌ছি। নগরীর ম‌ধ্যে তো আমরা কো‌নো সময় ডাকা‌তির খবর পাইনি। এ রকম ঘটনায় আমরা বেশ আতঙ্কিত।’

এ বিষ‌য়ে ব‌রিশাল মহানগরীর কোতোয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হো‌সেন ব‌লেন, ‘এখা‌নে ডাকা‌তির মতো ঘটনা ঘ‌টে‌ছে। বিষয়‌টি তদন্ত কর‌ছি আমরা এবং জ‌ড়িত‌দের দ্রুত গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।’

প্রসঙ্গত, গত এক মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় এ নিয়ে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া ব‌রিশাল জেলার বি‌ভিন্ন স্থা‌নে গত বছ‌রের ডি‌সেম্বর থে‌কে চল‌তি বছর পর্যন্ত বেশ ক‌য়েক‌টি ডাকা‌তির খবর পাওয়া গে‌ছে। পাশাপা‌শি কয়েক মাস আগে ডাকাত আতঙ্কে ব‌রিশাল নগরী ও জেলার বি‌ভিন্ন স্থা‌নের মস‌জিদের মাইক থে‌কে সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ডাকাত দলের ৮ সদস্যই কিশোর !

আপডেট সময় : ০১:৩৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩