ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে আবদুল্লাহ হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল উন্নয়নে পরিবর্তনের প্রত্যয় কামরুজ্জামান সালেহের, আস্থা জাগুয়া ইউনিয়নবাসীর!

রোববার মধ্যরাত থেকে বরিশালে বন্ধ হচ্ছে যান চলাচল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ঘিরে শনিবার থেকে নগরীতে অস্ত্র বহন, প্রদর্শন ও অস্ত্রসহ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর রোববার মধ্যরাত থেকে বন্ধ থাকবে যান চলাচল।

শুক্রবার মহানগর পুলিশ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করেছে বলে উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ জুন রাত ১২টা থেকে ১২ জুন রাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

একইসঙ্গে ১০ জুন রাত ১২টা থেকে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল থাকবে।

নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহ ও অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান এবং ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ছোট নৌযান চলাচল করতে পারবে। আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপ-কমিশনার জাকির হোসেন জানান, পুলিশ কমিশনারের নির্দেশে পৃথক তিনটি নোটিশে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০টি ওয়ার্ডে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৩০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১০টি পদের বিপরীতে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

রোববার মধ্যরাত থেকে বরিশালে বন্ধ হচ্ছে যান চলাচল

আপডেট সময় : ০৪:১৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩