ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বাদ পড়লেন জাহাঙ্গীর-সাদিক, নতুন মুখ আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনে বাদ পড়েছেন আগের মেয়ররা। আর সিলেটে মনোনয়ন পেয়েছেন স্থানীয় রাজনীতিতে নতুন মুখ আনোয়ারুজ্জামান চৌধুরী। শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এবার বরিশালে মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। তিনি বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আপন চাচা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন ভাগনে। এই সিটিতে দলীয় মনোনয়নের দৌড়ে চাচার কাছে হেরে বাদ পড়েছেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।অন্যদিকে গাজীপুরে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ। এই সিটিতেও বাদ পড়েছেন আগেরবারের প্রার্থী, বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম।

এছাড়া সিলেটে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রবাসী রাজনীতি করা এই আওয়ামী লীগ নেতা এবারই প্রথম সিটি নির্বাচনে প্রার্থী হলেন। তফসিল ঘোষিত অন্য দুই সিটি রাজশাহী ও খুলনায় প্রার্থী পরিবর্তন করেনি আওয়ামী লীগ। দুটি সিটি করপোরেশনে বর্তমান দলীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তালুকদার আব্দুল খালেকই নৌকার মাঝি হয়ে লড়বেন। গত ৩ এপ্রিল গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর, রাজশাহী ও সিলেট ২১ জুন এবং খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বাদ পড়লেন জাহাঙ্গীর-সাদিক, নতুন মুখ আনোয়ারুজ্জামান চৌধুরী

আপডেট সময় : ০৫:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩