ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বরিশালবাসীর ভাগ্য উন্নয়নে পাশে দাঁড়াতে চাই: এস এম জাকির হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রতিনিধিরা চাইলেই এলাকার উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এস এম জাকির হোসেন।

তিনি বলেছেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন বরিশালের উন্নয়ন করা। বরিশালবাসীর ভাগ্য উন্নয়নে তাদের পাশে দাঁড়ানো। আর জনপ্রতিনিধিরা চাইলেই সেটা করতে পারে। মহান সৃষ্টিকর্তা সহায় হলে আপনাদের দোয়া এবং মননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে বরিশালের উন্নয়নে কাজ করার সুযোগ পাবো।

গত শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ায় ইউনিয়নের চরকেউটিয়া গ্রামে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘এক সময়ের অবহেলিত বরিশাল অঞ্চলের উন্নয়ন করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আছে বলেই আমাদের দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র প্রচেষ্টায় এই অঞ্চলে উন্নয়ন হয়েছে। আমি এই অঞ্চলে সরকারের চলমান উন্নয়নের অংশিদার হতে চাই। এজন্য সকলের দোয়া চান এস এম জাকির হোসেন।

আলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালবাসীর ভাগ্য উন্নয়নে পাশে দাঁড়াতে চাই: এস এম জাকির হোসেন

আপডেট সময় : ০২:২৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩