বরিশাল সদর উপজেলা বিএনপি নেতা আব্বাসের মায়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক
- আপডেট সময় : ০৭:৪৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বরিশাল সদর উপজেলা বিএনপি নেতা আব্বাসের মায়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক
বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম আব্বাসের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে বরিশাল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় মহানগর বিএনপির নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, শুক্রবার মাগরিবের নামাজের পর মতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


















