ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে আবদুল্লাহ হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল

‘নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে বদ্ধপরিকর’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কোনো প্রার্থীকে আলাদা চোখে দেখা হচ্ছে না। সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে বদ্ধপরিকর।

সোমবার (৫ জুন) দুপুরে সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন এই নির্বাচন কমিশনার।

আহসান হাবিব খান বলেন, গাজীপুরে ওয়ার্ড ভিত্তিক ফলাফল ঘোষণার কারণে সময় লেগেছে। বরিশালেও ওয়ার্ড ভিত্তিক ঘোষণা করা হবে। নয়তো একাধিক ওয়ার্ডের ফলাফল একসাথে ঘোষণা হলে অনেকে অনেক কথা বলার চেষ্টা করেন। এজন্য একটি একটি ওয়ার্ডের ফলাফল এবং সমান্তরালভাবে মেয়র প্রার্থীদের প্রাপ্ত ভোট ঘোষণা করা হবে।

তিনি বলেন, ইভিএম না থাকলে দুশ্চিন্তার কারণ ছিল। ইভিএম রয়েছে বিধায় দুশ্চিন্তা নেই। ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক। নির্বাচনকালীন ইভিএমে কারিগরি ত্রুটি দেখা দিলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তার মতে স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।

মতবিনিময় সভায় প্রায় ৩ হাজার প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন। বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

‘নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে বদ্ধপরিকর’

আপডেট সময় : ০২:১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩