ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ জিয়াউদ্দিন সিকদারের নির্দেশনায় নাশকতা প্রতিরোধে ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী নিয়ে ২৪, ২৫ ও ২৬নং ওয়ার্ডে বিশাল মোটরসাইকেল মহড়া সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে নগরীতে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল মিছিল ৩০ ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক মো: রফিউদ্দিন নজরুল! বরিশাল সদর উপজেলা বিএনপি নেতা আব্বাসের মায়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা

দেশের নিরাপত্তা কামনায় যে দোয়া পড়বেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলাম ডেস্ক

আল্লাহর নবী হজরত ইবরাহিম (আ.) মক্কার নিরাপত্তার জন্য দোয়া করেছিলেন,

رَبِّ اجۡعَلۡ هٰذَا الۡبَلَدَ اٰمِنًا وَّ اجۡنُبۡنِیۡ وَ بَنِیَّ اَنۡ نَّعۡبُدَ الۡاَصۡنَامَ

উচ্চারণ: রাব্বিজআল হাযাল বালাদা আমিনাওঁ ওয়াজনুবনী ওয়া বানিয়্যা আন না’বুদাল আসনাম।

অর্থ: হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। (সুরা ইবরাহিম: ৩৫)

হজরত ইবরাহিমকে (আ.) অনুসরণ করে নিজের দেশের নিরাপত্তার জন্য এ দোয়াটি আমরা পড়তে পারি।
হজরত ইবরাহিমের (আ.) দোয়ার প্রেক্ষাপট

হজরত ইবরাহিমের (আ.) জন্ম হয়েছিল ইরাকের বাবেল শহরে। সেখানেই তিনি নবুয়্যত লাভ করেন এবং বেশ কিছুদিন তার পরিবার-পরিজন ও তার জাতির অন্যান্যদের আল্লাহর দীনের দাওয়াত দেন। কিন্তু বেশ কিছু দিনের প্রচেষ্টার পরও তার জাতির বেশিরভাগ আল্লাহর দীন থেকে দূরে থাকে। এক পর্যায়ে তিনি মূর্তি পূজার অসারতা বোঝাতে তাদের পূজার মূর্তিগুলো ভেঙে ফেললে তারা তাকে আগুনে পুড়িয়ে হত্যা করতে উদ্যত হয়। আল্লাহ তাআলার দয়ায় তিনি বেঁচে যান এবং নিজের জন্মভূমি থেকে হিজরত করে শামে অর্থাৎ বর্তমান সিরিয়া-ফিলিস্তিন অঞ্চলে চলে যান। সেখানেই তিনি বসবাস করতে থাকেন।

মক্কা তখনও বিজন মরূভূমি ছিল। ইবরাহিমের (আ.) প্রথম সন্তান ইসমাইলের (আ.) জন্মের পর আল্লাহ তাআলা নির্দেশ দেন ইসমাইল (আ.) ও তার মা হাজেরাকে (আ.) মক্কায় রেখে আসতে। সে অনুযায়ী তিনি তাদেরকে মক্কার বিজন প্রান্তরে নিয়ে যান।

ইবরাহিম (আ.) আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এটিও ছিল তার জন্য একটি পরীক্ষা।

নিজের শিশু সন্তানকে মক্কায় রেখে ইবরাহিম (আ.) যখন ফিরে যাচ্ছিলেন তখন তিনি মক্কার নিরাপত্তা এবং নিজের ও সন্তানের হেদায়াতের ওপর অবিচলতা প্রার্থনা করে উপরোক্ত দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

দেশের নিরাপত্তা কামনায় যে দোয়া পড়বেন

আপডেট সময় : ০৯:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫