ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাউনিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে বিস্ফোরণ, আটক ৫ প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা!

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ তারেক রহমানের অভিনব নেতৃত্ব ও নির্দেশনার উজ্জ্বল স্মারক- জিয়াউদ্দিন সিকদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনায় অনুষ্ঠিতব্য সমাবেশে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে প্রায় ২০ হাজার কর্মী যোগ দিয়েছেন। এ লক্ষ্যে গতকাল সকাল ৮ টায় বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে সারি সারি  বাস ও আরও অসংখ্য পরিবহনে বরিশাল ছাড়েন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, গতকাল বিকেল ৩ টায় খুলনার জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বরিশাল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে দলীয় বিভিন্ন স্লোগানে অগ্রভাগে নেতৃত্ব দিয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে যোগ দেন বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদার।

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ নিয়ে মহানগর বিএনপি’র সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, হারানো গণতন্ত্রকে পুন:রুদ্ধারের জন্য এবং একটি দৃশ্যমান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। আজকের সমাবেশের মাধ্যমে তরুণরা একাত্মতা প্রকাশ করবেন। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে। দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ। দেশের নানাবিধ কাজে আমরা এখনও পুরোপুরিভাবে তরুণদের যুক্ত করতে পারি নাই। বিএনপি এই তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়।

তিনি আরো বলেন, তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ প্রথম কোন রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই আয়োজন নিশ্চয়ই একটি মাইলফলক। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনার উজ্জ্বল স্মারক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ তারেক রহমানের অভিনব নেতৃত্ব ও নির্দেশনার উজ্জ্বল স্মারক- জিয়াউদ্দিন সিকদার

আপডেট সময় : ০৮:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫