ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ জিয়াউদ্দিন সিকদারের নির্দেশনায় নাশকতা প্রতিরোধে ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী নিয়ে ২৪, ২৫ ও ২৬নং ওয়ার্ডে বিশাল মোটরসাইকেল মহড়া সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে নগরীতে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল মিছিল ৩০ ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক মো: রফিউদ্দিন নজরুল! বরিশাল সদর উপজেলা বিএনপি নেতা আব্বাসের মায়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা

সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে নগরীতে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল মিছিল ৩০ ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে নগরীতে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল মিছিল

৩০ ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ

বরিশাল নগরীতে সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রতিবাদ মিছিল করেছেন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। একই সঙ্গে নগরীর ৩০টি ওয়ার্ডে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর সদর রোডে তার নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
এর আগে একই দিন দেওয়া এক জরুরি ঘোষণায় মহানগরীর ৩০টি ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বিকেল সাড়ে ৫টা থেকে নিজ নিজ এলাকায়, পাড়া-মহল্লায় সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন জিয়াউদ্দিন সিকদার জিয়া। নাশকতাকারীদের অপতৎপরতা প্রতিরোধ এবং নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।
জরুরি ঘোষণায় তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা পালনে তারা সর্বদা বদ্ধপরিকর। যেখানেই বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দেবে, সেখানেই দলের নেতাকর্মীরা উপস্থিত হবেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে নিজেও উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মিছিল ও জরুরি ঘোষণার মধ্য দিয়ে বরিশাল নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকার বার্তা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে নগরীতে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল মিছিল ৩০ ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ

আপডেট সময় : ০৯:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬