ঢাকাTuesday , 4 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়/ এডহক কমিটির সভাপতি হলেন মশিউর রহমান

admin
February 4, 2025 11:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এটিএম মশিউর রহমান (মাসুদ) । গত সোমবার (৩ ফেব্রুয়ারী) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত কমিটির একটি অনুমোদনপত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পত্রে সভাপতি ছাড়াও শিক্ষক ও অভিভাবক সদস্য ২ জন ও সদস্য সচিব প্রধান শিক্ষককে অনুমোদন দেয়া হয়।

এদিকে সভাপতি পদে এটিএম মশিউর রহমানকে (মাসুদ) চুড়ান্ত করে অনুমোদন দেয়ায় বিদ্যালয়সহ স্থানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে। যোগ্য ও দূরদর্শী ব্যক্তিকে সভাপতি পদে অনুমোদন দেয়ায় সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা।

জানা গেছে, এটিএম মশিউর রহমানকে (মাসুদ) শিক্ষার উন্নয়নে সর্বদা একাধিক ইতিবাচক কর্মকান্ড বাস্তবায়িত করেছেন। শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। মশিউর রহমান বাকেরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক। রাজনৈতিক মতাদর্শীর বাইরেও শিক্ষার উন্নয়নে ও সমাজে আলো ছড়াতে ভুমিকা রেখে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবেও খ্যাতি লাভ করেছেন সর্ব মহলে। সমাজে ন্যায় ও সেবকের ভুমিকা পালন করে সমাজসেবক হিসেবেও তিনি সমাদৃত। আর কর্মগুনেই তিনি বিদ্যালয়ের গুরুত্বপুর্ণ এ পদে আসীন হতে পেরেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সভাপতি পদপ্রাপ্তির পর বিদ্যালয় ও শিক্ষা উন্নয়নে সক্রিয়ভাবে নিজের দুরদর্শীতাকে কাজে লাগাবেন জানিয়ে মশিউর রহমান বলেন, আরোপিত দায়িত্ব যথার্থভাবে বাস্তবায়ন করবো। শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয় উন্নীতে সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করবো। এবিষয়ে তিনি সকলের দোয়া কামনা করেছেন।