ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বরিশালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু রোগী আরও বেড়েছে। শনিবারের রিপোর্ট অনুযায়ী গত শুক্রবার এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৯০ জন রোগী। যা চলতি মৌসুমসহ সাম্প্রতিক বছরে সর্বোচ্চ চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর রেকর্ড। এর আগে গত বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলেন ১৫৩ জন, বুধবার ১৬০ জন এবং গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ১৫৫ জন ডেঙ্গু রোগী।

হাসপাতালের আড়াই শ’ শয্যা বর্ধিত ভবনের দ্বিতীয় থেকে চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে মৌসুমের শুরু থেকে সাধারন রোগীদের পাশে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো ডেঙ্গু রোগীদের। এ নিয়ে সমালোচনা হলে একই ভবনে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ব্যবস্থা করে কর্তৃপক্ষ। ছোট ছোট কক্ষগুলোতে শয্যা দিয়েও কুলাতে পারছেনা কর্তৃপক্ষ। স্থানসংকুলান না হওয়ায় ওই ভবনের নিচতলায়ও ডেঙ্গু রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে। শয্যার চেয়ে রোগী বেশী হওয়ায় তাদের অনেককে রাখা হয়েছে মেঝেতে।

ডেঙ্গু ওয়ার্ডের পরিস্থিতি এবং নানা সমস্যা নিয়ে গত প্রায় এক মাস ধরে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হলেও অবস্থার সামান্যতম পরিবর্তনও হয়নি। বরং রোগী বৃদ্ধি পাওয়ায় ওয়ার্ডগুলোতে পা ফেলার জায়গা নেই।

নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ। দুর্গন্ধে বেশীক্ষণ টেকা দায়। ওয়ার্ডগুলোতে মশা-মাছির বিস্তার হয়েছে। ডেঙ্গু রোগীদের মশারী দেয়া হলেও কেউ ব্যবহার করেন, কেউ করেন না। ওষুধপত্র বেশীরভাগ বাইরে থেকে কিনতে হয় রোগীদের। পরীক্ষা-নিরীক্ষার জন্যও রোগীদের কৌশলে বাইরে ঠেলে দেন ডাক্তারা।

এসব বিষয়ে নিয়ে আলাপকালে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ধারন ক্ষমতার কয়েকগুণ রোগী থাকায় তারা নোংরা করে। অপরদিকে পরিচ্ছিন্ন কর্মীরা পরিস্কার করে। রোগীদের সরকারি সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

আপডেট সময় : ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩