ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

ভোলা-বরিশাল সেতু চাইলেন তোফায়েল আহমেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ ভোলা ও বরিশালের মধ্যে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার (৫ জুন) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ভোলাতে প্রচুর গ্যাস পাওয়া যাচ্ছে। তিনটি কুপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়। দেশের অন্য কোনো স্থানে ৮-৯টা কুপ খনন করেও একটা গ্যাসক্ষেত্র পাওয়া যায় না। আমাদের ভোলায় কয়েকদিন আগে ১৯তম গ্যাস ফিল্ড পাওয়া গেছে।

তোফায়েল আহমেদ বলেন, এরই মধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে ভোলা থেকে গ্যাস নিয়ে আশুলিয়ার দিকে গার্মেন্টস কারখানায় কাজে লাগানো হবে। আমি বলতে চাই ভোলা একটা বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু সম্ভাবনা অনেক বেশি।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি দয়া করেন তাহলে ভোলাকে সর্বশ্রেষ্ঠ জেলায় রূপ দিতে পারবেন। তাই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে আছে। এরই মধ্যে অনেক ব্যবসায়ী ভোলাতে জায়গা-জমি কিনছেন। তাই প্রধানমন্ত্রী যদি ভোলা-বরিশাল ব্রিজটা করে দেন। ভোলার চেহারা পাল্টে যাবে। এরই মধ্যে এর ফিজিবিলিট টেস্ট করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ভোলা-বরিশাল সেতু চাইলেন তোফায়েল আহমেদ

আপডেট সময় : ০২:০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩