ঢাকাFriday , 24 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলএর চ্যাম্পিয়ান ট্রফি আজ বরিশালে

admin
January 24, 2025 9:52 pm
Link Copied!

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চ্যাম্পিয়ান ট্রফি আজ বরিশালে প্রদর্শিত হয়েছে। ক্রিকেট ভক্ত ও অনুরাগীদের দেখার জন্য শুক্রবার দুপুর ৩টায় বরিশাল ব্রজমোহন কলেজের জীবনানন্দ দাশ মঞ্চের সামনে রাখা হয়।

বিসিক শিল্পনগরী থেকে শোভাযাত্রা করে চ্যাম্পিয়ান ট্রফি ব্রজমোহন কলেজে আসার সময় মোটরসাইকেল যোগে শত শত ক্রিকেটপ্রেমী যোগ দেয়। এখানে অবস্থানের পর সাড়ে তিনটায় ট্রফি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রওয়ানা হয়।

এখানে সব বয়স ও শ্রেণি পেশার ক্রিকেট ভক্তরা চ্যাম্পিয়ান ট্রফি দেখতে ভিড় জমায়, আনন্দে মাতে। ভক্তরা বলেন তারা উচ্ছ্বসিত। পাশাপাশি গেল বারের ন্যায় এবারো এই ট্রফি বরিশালে দেখতে চান।

এনিয়ে ফরচুন বরিশালের পরিচালক শফিকুর রহমান বলেন, এবারের বিপিএলে তাদের ব্যালেন্স দল। আশা করছেন দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ান হবে।