নিজস্ব প্রতিবেদক
নির্বাচিত হলে শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাব বলে জানিয়েছেন বরিশাল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, রুপাতলীর ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: কালাম চৌধূরী।
গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, নির্বাচিত হতে পারলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে নিরন্তর কাজ করে যাব।
দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার ও উন্নয়নে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তাদের সার্বিক উন্নয়নে আমি নিরলস কাজ করছি। নির্বাচিত হলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করবো। পাশাপাশি পরিবহন সেক্টরে যাত্রী সেবার মনোন্নয়নেও ভুমিকা রাখবো।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী কালাম চৌধুরী বলেন, শ্রমিকদের অনুরোধে নির্বাচনে দাঁড়িয়েছি। তাদের প্রত্যাশা পুরণই থাকবে একমাত্র লক্ষ্য।
উল্লেখ্য-২৫ ফেব্রুয়ারী শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্ধীতা করছেন। এছাড়া ১৫ পদে ৩২ জন নির্বাচনে অংশ নিয়েছেন।
