ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

নিপাহ ভাইরাসের উপসর্গ, বরিশালে পুলিশ সদস্যের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের আইসোলেশনে মো. পলাশ (২২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর গ্রামের বাড়ি মাগুরায় তার লাশ নিয়ে যান স্বজনরা।

মো. পলাশ পিরোজপুর জেলা পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। মাগুরার ঘোড়ামারা গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে তিনি। ২০১৮ সালে পুলিশে যোগদানের পর থেকে পিরোজপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন।

হাসপাতালের মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এজেডএম ইমরুল কায়েস বলেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ায় শনিবার (১১ ফেব্রুয়ারি) পলাশকে পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন বিকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। রাতে মেডিসিন ওয়ার্ডের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে আইসোলেশনে রাখা হয়। রবিবার দুপুরে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘পলাশের জ্বর, খিঁচুনি ও শ্বাসকষ্ট ছিল। সর্বশেষ ব্রেইনে ইনফেকশন হয়ে মৃত্যু হয়েছে। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। এজন্য রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন আসতে ২৪ ঘণ্টা লাগবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

হাসপাতালে পলাশের সঙ্গে থাকা শ্যালক ফিরোজ আলম বলেন, ‘অসুস্থ হওয়ার দেড় মাস আগে খেজুরের কাঁচা রস পান করেন পলাশ। শনিবার জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। রবিবার তার মৃত্যু হয়েছে।’

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘পলাশ পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নিপাহ ভাইরাসের উপসর্গ, বরিশালে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০২:১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩