ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফিরোজ আহমেদ ও এনায়েত হোসেনের নেতৃত্বে বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টুর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল বিআরটিসি ডিপোতে দোয়া ও মিলাদ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা

২৩ নং ওয়ার্ড আ’ লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহবায়ক শাহীন খান আজাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহবায়ক হয়েছেন শাহীন খান আজাদ। গত ৩০ জুলাই মহানগরীর ৩টি ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে সাংগঠনিক কার্যক্রম গতিশীলতায় নতুন কমিটি গঠনে ঔ তিনটি ওয়ার্ডে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।

মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়। সংগঠনের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনের স্বাক্ষরিত প্রেরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞপ্তিতে নগরের ২৩ নং ওয়ার্ডে ৪ সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ন আহবায়ক করা হয়েছে আওয়ামী লীগ নেতা শাহীন খান আজাদকে। জানা গেছে, শাহীন আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছে। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও তা সফলভাবে বাস্তবায়নে ভুমিকা রেখেছেন তিনি।

এছাড়া নানাবিধ সাংগঠনিক দক্ষতায় ওয়ার্ডের নেতাকর্মীদেরও কাছেও একজন ত্যাগী ও সুদক্ষ নেতা হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। এদিকে জনপ্রিয়তায়ও রয়েছেন একধাপ এগিয়ে। ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুর্দশা লাঘবেও নিরন্তর কাজ করে যাচ্ছেন শাহীন খান।

উল্লেখ্য, বরিশাল মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠিত বর্ধিত সভায় ৩০ টি ওয়ার্ড এর সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে নেতৃবৃন্দরা বিশদভাবে পর্যালোচনা করেন। সভায় কিছু সংখ্যক ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা পরিলক্ষিত হয়। এর মধ্যে ঐ সব ওয়ার্ডে ধারাবাহিকভাবে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে পর্যায়ক্রমে ০৪, ২৩ ও ৩০ নং ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়। একইসাথে নতুন কমিটি গঠনের জন্য আগামী সম্মেলনকে সামনে রেখে ১১ সদস্য বিশিষ্ট ওই সম্মেলন প্রস্তুত কমিটি গঠিত হয়। এছাড়া আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

২৩ নং ওয়ার্ড আ’ লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহবায়ক শাহীন খান আজাদ

আপডেট সময় : ০৯:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪