ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে সচেতন হতে হবে- সমাজসেবক মিজানুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

আধুনিক দেশ ও সমাজ গড়তে হলে শিক্ষা ছাড়া বিকল্প কিছুই নেই। তাই বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে শিখতে হবে। কারণ একমাত্র শিক্ষাই আলোকবর্তিকা হয়ে জীবন চলার পথ দেখাতে পারে। সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে সচেতনতা জরুরী বলে জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তসলিম।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি। মিজানুর রহমান স্কুলের এডহক কমিটির সভাপতিও।

এসময় মিজানুর রহমান তসলিম বলেন, একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা।  এই বিবেচনায় বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন,অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর। শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে। আমাদের দেশে যে ৫টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু শিক্ষা একটি। শিক্ষার প্রয়োজনীয়তা সার্বজনীন,অপরিহার্য,ব্যাপক। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়। একটি কুপিবাতি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে, ঠিক একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার,সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে। এতে করে আরো সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে। এসময় শিক্ষার্থীদের সঠিক শিক্ষালাভের মধ্য দিয়ে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠায় আশাবাদ ব্যক্ত করেন তসলিম ।

তসলিম বলেন, শিক্ষগার গুনগত মান উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরের নজরদারীর পাশাপাশি শিক্ষকদেরও সক্রিয় ভুমিকা পালন করতে হবে। শিশুদের বয়স হওয়া মাত্রই শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। তাদের মেধা বিকাশে খেলাধুলার পাশাপাশি নিতে হবে ইতিবাচক নানাবিধ উদ্যোগ। এক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন হতে হবে। সমাজে তাদের নেতিবাচক প্রভাবমুক্ত রাখতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে সচেতন হতে হবে- সমাজসেবক মিজানুর রহমান

আপডেট সময় : ০৯:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫